প্রায় ৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে নদী থেকে জবেদ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসি চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জবেদ আলী ওই গ্রামের মৃত চটকু শেখের ছেলে। স্থানীয়রা জানায়, ভোর পাঁচটার দিকে জবেদ আলী করতোয়া নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় মুখ ধোয়ার জন্য নিচু হলে আকস্মিকভাবে পা পিছলে নদীতে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে না পেয়ে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। দুপুরের দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় ৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে বৃদ্ধ জবেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}