সিলেটের গোয়াইনঘাটে প্রাক্তন ছাত্র পরিষদ আঙ্গারজুর আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (০৯ জুন,২০২৫ ইং,) দুপুর ১২:৩০ ঘটিকায় মাদ্রাসা’র কনফারেন্স হলে পরিষদের সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিলাল উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মাওঃ শফিকুর রহমান, মাওঃ শফিকুর রহমান, মাওঃ আব্দুল কাদির সিরাজী, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মছদ্দর আলী, হাফিজ নাজমুল হাসান,মাওঃ ছয়ফুল আলম, মাওঃ শাব্বির আহমদ,মাওঃ ফখরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সদস্য মাওঃ আল আমিন,মাওঃ মুশাহিদ আলী, সহ সভাপতি মাওঃ শাহেদ আহমদ, মাওঃ কামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওঃ আতাউর রহমান, মাওঃ মুহাম্মদ আলী, মাওঃ মইনুল ইসলাম, নির্বাহী সদস্য মাওঃ নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক হাফিজ গুলজার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক হুমায়ুন রশীদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ কামাল উদ্দিন, সাবেক ছাত্র হাফিজ আবু বক্কর, ইমাম উদ্দিন, নাজিম উদ্দীন, হাফিজ আফতার হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}