রবিবার (৮ জুন) রাত ৯ টা নাগাদ জেলা সদরের কেগাতী ইউনিয়নের (কালিয়ারা গাবরাগাতী) মশুয়া গ্রামে জুবায়ের মেম্বারের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অপরদিকে অভিযুক্তদের পক্ষ থেকে জুবায়ের মেম্বারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা ও মারধোরের অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেলে কেগাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের হোসেন বেগের মা জোসনা বেগম জানান, রবিবার রাতে মশুয়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস ও ইসলাম খা’র নেতৃত্বে মোবারক হোসেন, রাসেল মিয়া, শাহীন, সাদেকসহ ৫০/৬০ জন অতর্কিতে হামলা চালায় তাদের বসতভিটায়।

এসময় হামলাকারীরা ঘরের ভেতরের আসবাবপত্র ভাংচুর করে, গয়নাগাটি ও টাকা পয়সা নিয়ে যায়। এমনকি আরেকটি গুদাম থেকে কয়েকশত মণ ধানসহ কিছু যন্ত্রপাতিও নিয়ে যায় বলে জোসনা বেগম দাবি করেন।

তবে আব্দুল কুদ্দুস ও ইসলাম খা’র পক্ষ থেকে দাবি করা হচ্ছে জুবায়ের মেম্বারসহ কয়েকজন আব্দুল কুদ্দুস ও বাবুল মিয়ার উপর হামলা করে। হামলার পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তাদের উপর হামলার ঘটনায় নেত্রকোণা মডেল থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম।

এবিষয়ে জানতে চাইলে ওসি (অফিসার ইনচার্জ) চম্পক দাম জানান, আবদুল কুদ্দুসের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে আমরা একজনকে গ্রেফতার করেছি। জুবায়ের মেম্বারের বাড়িতে ভাংচুরের বিষয়টি শুনেছি কিন্তু এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}