চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গাউছিয়া ইসলামিক কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত ২০১৯ ও ২০২৪ সালের হযরত মামুন খলিফা (রাঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, এ- গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

১০ই জুন রোজ মঙ্গলবার সকালে কানাইমাদারী আলহাজ্ব ড. অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক কানাইমাদারী গাউছিয়া ইসলামিক কিন্ডারগার্টেন এর সভাপতি মো: নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা ভূমি প্রসেস সার্ভেয়ার নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মো: সোহেল রানা, এডভোকেট আমিনুল হক চৌধুরী, প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার দাশ, বিশিষ্ট ব্যাংকার আব্দুর রহমান বাবুল, গাউছিয়া ইসলামিক কিন্ডারগার্টেনের সদস্য সচিব ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাকির হোসাইন, বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক আবুল কাশেম, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক নাজমুল হায়দার চৌধুরী, শিক্ষক নুর উদ্দিন আরাফাত, সমাজসেবক মো: সাইফুদ্দীন চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}