গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে জনতা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের কছিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল লতিফ ও জনতা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লতিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই জনতা বেগমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ির পাশের একটি কাঠের সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিসহ অভিযুক্ত আব্দুল লতিফকে আটকের চেষ্টা চলছে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}