ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন (সোমবার) রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে বিকেল ৫:৩০টায় সাধারণ সভা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সুলতান চাগতাই। বিশেষ আসনে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শেখ মো. নুরুল্লাহ। সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, শোক প্রস্তাব ও দোয়ার মাধ্যমে, যা পরিচালনা করেন রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম।
কোষাধ্যক্ষ আরিফ আহমেদ চৌধুরী ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয় ও ২০২৫-২৬ প্রাক্কলিত বাজেট উপস্থাপন করেন। সভায় বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান রহমান এবং মিজানুর রহমান কাজী।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}