জার্মানিতে উচ্চশিক্ষার্থে আসা মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম নামে ২৮ বছর বয়সী এক বাংলাদেশী শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার ৬জুন তার লাশ উদ্ধার করা হয়। প্রীতম বার্লিনের প্রতিবেশী অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাইস্কুল ভিলডাউ (Technische Hochschule Wildau) তে স্নাতক (ডিগ্রী) ষষ্ঠ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর উলরিকে টিপে, ফ্যাকাল্টি অব বিজনেস, কম্পিউটিং এন্ড ‘ল’ ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ক্রিস্টিয়ান মুইলার জানায়, প্রয়াত প্রীতম ইউরোপীয়ান বিজনেস ম্যানেজম্যান্ট বিষয়ে স্নাতক ডিগ্রীর মেধাবী একজন ছাত্র ছিলেন।

তার হঠাৎ মৃত্যুতে বাংলাদেশে থাকা স্ত্রী ও পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে না জানা গেলেও স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ তাঁর পরিচিত কয়েকজন প্রবাসীদের ধারণা তিনি অত্যান্ত বিনয়ী ও সহজ সরল প্রীতম জার্মানিতে আসার পর থেকেই প্রচন্ড হতাশাগ্রস্ত ছিলেন। পড়াশোনার পাশাপাশি বার্লিন ও ব্রান্ডেনবুর্গে খন্ডকালীন চাকরী জোগার করতে না পারা, পারিবারিক চাপ সামলাতে না পারা, অর্থনৈতিক সংকট ও একাকীত্বের কারণে প্রীতম আত্মহননের পথ বেছে নেন।

তবে ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যটির পুলিশের অপরাধ দমন বিভাগ তার মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত করছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে প্রয়াত প্রীতমের প্রতি যাতে সবাই শোক জানাতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরীর ১ম তলায় ১০ নম্বর হলে একটি শোক বই রাখা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকে শোকবইটি প্রীতমের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। অত্যান্ত বিনয়ী ও সহজ সরল প্রীতমের গ্রামের বাড়ী বাংলাদেশের নোয়াখালীতে। তিনি নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}