গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু তানিয়া (৮) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দেওয়ানতলা ব্রিজ এলাকায় বাঙালি নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি নদীর বিশপখইর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় তানিয়া। সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের বিশপুকুর প্রামের তাজিনুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কাটাখালি নদীর বিশপখইর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়
তানিয়া। এরপর স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও মরদেহ না পেয়ে ফিরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দেওয়ানতলা ব্রীজ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তানিয়ার পরিবারের কাছে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে এসে তার মরদেহ সনাক্ত করেন।

এ ব্যাপারে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আতিতুল ইসলাম বলেন, পানির স্রোতের কারণে মরদেহটি ঘটনাস্থলের ভাটির দিকে ভেসে যাওযায় গত বুধবার উদ্ধার সম্ভব হয়নি। তবে আজ বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে প্রায় ৮কিলোমিটার দূরে ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করে তা পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}