নেত্রকোণায় সাবেক সেনা সদস্য শংকর সাহার বাড়ি থেকে তার স্ত্রী সুপ্তা চন্দের(৩২) ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ৩ টা নাগাদ নেত্রকোণা মডেল থানার ওসি (তদন্ত)  চম্পক দাম ঘটনাস্থল জেলা শহরের নাগড়া মহল্লার অন্তর্গত সাহা পাড়া এলাকাতে যান।

পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানায়, গতরাত ১২ টা নাগাদ সুপ্তা চন্দ নিজঘরে স্বামীর সাথে অভিমান করে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে আজ দিনের বেলা ১ টা নাগাদ তারা দরজা ভেঙ্গে দেখতে পায় সুপ্তা চন্দের লাশ। পরে নিহতের স্বামী শংকর সাহা নেত্রকোণা মডেল থানায় গিয়ে জানান।

এদিকে পুলিশ বলছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে সুপ্তা সাহার বাবার বাড়ির লোকজন এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর থেকে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে । তারা ইতিমধ্যে পুলিশকে খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন ফোনে।  অপরদিকে এও জানা গেছে যে শংকর সাহাকে প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}