ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠ থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে জেলেখা আক্তার (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে জেলেখা তার নিজ বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়। মৃত জেলেখা লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, লক্ষীর হাট এলাকায় দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা নামে এক গৃহবধূ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}