ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ২০২৪-২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের” আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

আজ (১৯/০৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে এ পার্টনার কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয়। এ পার্টনার কংগ্রেস সভায়  উপজেলার ৭০ জন কৃষক,  ৩০ জন NGO কর্মী, সরকারি কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০ টি লক্ষ্যের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। লক্ষ্য গুলো হল- ১. জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। ২. উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি। ৩. ধান, ডাল, তেলবীজ ও উদ্যান ফসলের জাত উদ্ভাবন। ৪. মেকানাইজেশন ও সেট প্রযুক্তি ব্যবহার করে নতুন জমি চাষে আনা। ৫. “ফার্মার স্মার্ট কার্ড” এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ।

৬. পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা। ৭. এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি ৮. গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। ৯. নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকরকরণ। ১০. কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  নাজমুল করিম, নবীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম খোকন, নবীনগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা  ইব্রাহিম খলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া, নবীনগর প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক সঞ্জয় সাহা, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, কৃষক মোবারক হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বায়জিদ আহম্মেদ প্রমুখ।

পরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ এবং ২০২৫-২৬ মৌসুম রোপা আমন, নারিকেল,তাল, লেবু, মরিচ ও উফশী সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ /চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}