শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ জিয়াউর রহমান রিসার্চ সেন্টার’ এর চেয়ারম্যান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগের তত্ত্বাবধানে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল টেকসই পরিবেশগত উন্নয়নের প্রতি সচেতনতা তৈরি করা এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শকে স্মরণ করা। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

তাঁর রাজনৈতিক দর্শনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র গঠনে গতি পেয়েছে এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়েছে।” তিনি আরও বলেন,”সৌদি আরবে নিম গাছ রোপণের মাধ্যমে ‘জিয়াট্রি ডিপ্লোমেসি’র সূচনা করে রাষ্ট্রীয় কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন শহীদ জিয়া, যা আজও স্মরণীয়।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। শিক্ষার্থী তৌসিফ বলেন,”বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে শহীদ জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। আজকের দিনে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।”

মো. কাওসার উদ্দিন (তুষার) বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়া আত্মমর্যাদা ও প্রগতির প্রতীক ছিলেন। ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমরা ৪৪টি নিম গাছ রোপণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।” মো. হাবিবুর রহমান (বাপ্পি) বলেন,”তিনি ছিলেন আদর্শ ও স্বপ্নের প্রতীক। তাঁর আদর্শই আমাদের চলার প্রেরণা। তাঁর আত্মত্যাগ আমরা কখনো ভুলব না।” শিক্ষার্থী মো. হুমায়ুন বলেন,”বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই উদ্যোগ তাঁর দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানে উপস্থিত সকলেই শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও কূটনৈতিক দূরদর্শিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}