গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত: জেলা ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার থানা চারমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, বিভিন্ন মোবাইল টাওয়ার, ব্যবসা প্রতিষ্টানের লক কাটারসহ জব্দ করা হয় দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দন পাঠ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪), চাঁদপুর জেলা সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩০), একই গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক(২৮), ভোলার লালমোহন উপজেলার হালিম নগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানতে পারে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে উপজেলা শহরের চারমাথা এলাকায় অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ইকবাল পাশা তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ ও আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে রাতেই নওগাঁ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}