কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী মাহবুবুল আলম ছোটন (২৬) প্রতিপক্ষের হামলায় আহত হয়ে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের লোকজন জানান, শুক্রবার (২০ জুন) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা সদর থেকে বাড়ী ফেরার পথে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনুহা জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। এ সময় তাঁর ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা মটর সাইকেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহত ছোটনকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

সে ঐ এলাকার আবুল কালামের ছেলে ও বেসরকারী ঈশা খাঁ ইউনিভার্সিটির আইন বিভাগের ৯ম সেমিস্টারের শিক্ষার্থী। জানা যায় (১৩ জুন) উপজেলার বীল চাতল ও আনুহা গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনার জেরে মারামারি হয়। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা করেছেন ঐ মামলার ১নং স্বাক্ষী জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ছোটন। সে প্রধান স্বাক্ষী হওয়ায় প্রতিপেক্ষর দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}