যশোরের মনিরামপুরে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা কর্মসূচির উপর মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মনিরামপুর পৌরশহরের রূপালী ব্যাংক পিএলসি মনিরামপুর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন ২০২৫, রোববার সকালে রূপালী ব্যাংকের মণিরামপুর শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোকনুজ্জামান, মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদ আলী, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার, রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, যশোর।

সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু তুহিন, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, মণিরামপুর শাখা।

সভায় বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং সেবা, ডিজিটাল লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন রূপালী ব্যাংক মণিরামপুর শাখার কর্মকর্তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}