চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে দলের চারজন প্রভাবশালী ও পরিচিত মুখ। দলীয় সূত্রে জানা গেছে, এই আসন থেকে মনোনয়ন পেতে যাঁরা মাঠে সক্রিয়, তাঁরা সবাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নিজ নিজ ক্ষেত্রে বেশ পরিচিত।

১. আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও দান বীর হিসেবে পরিচিত আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয় পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে এই আসনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনায় আনছে।

২. লায়ন মোঃ হারুন উর রশিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুন উর রশিদ দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে তাঁর সুস্পষ্ট অবস্থান।

৩. মোতাহার হোসেন পাটোয়ারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীও এই আসনে মনোনয়ন প্রত্যাশী। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি নিষ্ঠা তাঁকে একটি শক্ত অবস্থানে রেখেছে। তিনি এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয়।

৪. লায়ন আল আমিন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও লায়ন আল আমিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন আল আমিন সব সময় গরিব অসহায় মানুষের থাকার পাশে মাধ্যমে ইতোমধ্যে ফরিদগঞ্জে বেশ পরিচিতি লাভ করেছেন। চাঁদপুর-৪ আসনটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এ আসনে বিএনপির এই চার মনোনয়নপ্রত্যাশীর মধ্যে থেকে দলীয় হাইকমান্ড কাকে নির্বাচিত করবেন, তা সময়ই বলে দেবে। তবে ইতোমধ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাঠে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}