তুই সবার আলো হ – আমি হবো ছায়া,

তুই খুশি থাকলেই, মিটে যাবে মায়া।
আমার চোখে তুই চাঁদ -পবিত্র, ধবল,
তোর হাসির তরে আজ জীবনটা ফেলি বল।

তুই বুঝিস না বোধহয়, কেমন করে বাঁচি,
তোর ছায়া পেলেই শান্তি আসে, থামে কান্নার নাচি।
তুই ভালোবাসিস – কিন্তু আমি বেশি,
আমার ভালোবাসায় তোর হৃদয়ও ভেসে গেছে চুপিসারে কবে কিসে।

আমি জানি, আমি এখনো পূর্ণ নই,
তোর পাশে দাঁড়াতে চাই, না হতে চাই ক্ষয়।
তুই পরিণিতা হ -আমি হব তোর ছায়া,
তোর পথে বিছিয়ে দেব আত্মার পরশমায়া।

যখন ভাবি তুই কারো হবি- নয় আমার,
তখন বুকের ভেতর উঠে শত আহাজার।
নিঃশ্বাস আটকে যায়, বুক চেপে আসে ভার,
তুই বুঝিস না, আমি কীভাবে নিঃশব্দে দিই প্রহর পার।

তাই সরে এসেছি আমি, বিনা শব্দে, ধীরে,
তুই সুখে থাকলেই আমার দুঃখ গলায় বাঁধে না তীরে।
তুই যা যেদিকে চাস, তবু তোর ছায়া হয়ে থাকি,
তুই চোখে জল নে ফেলিস – তাও কাঁদি আমি, নাকি?

তুই যদি না থাকিস, আমার কোনো মানে নাই,
তুই যদি থাকিস, আমি থাকব, যেনো বাতাস – নিরব তাই।
তোর নামে প্রার্থনা, প্রতিরাতে, প্রতিটা ক্ষণে,
তুই ভালো থাক – আমি থাকব, তোরই চেনা এক কোণে।

লেখা: ফাহিমা আক্তার
শিক্ষার্থী দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}