সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন মনির হোসেন।গতকাল ২২ জুন ফরম জমা দেওয়ার শেষ দিনে যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়ে আলোচনায় রয়েছেন এই প্রার্থী।

মনির হোসেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড দাতীয়পাড়া গ্রামের কৃতিসন্তান।
অনুসন্ধানে জানা যায়,মনির মিয়া দীর্ঘ দিন স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জরিত।২০০৫ সালের দিকে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য, ও মধ্যনগর উপজেলা কৃষকদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আহ্বায়ক কমিটির সদস্য প্রার্থী মনির হোসেন বলেন,আমি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত।আমি শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে এখন পর্যন্ত এই দলটিকে ভালবেসে আসছি।যদি দল ত্যগী, নির্যাতিত বিএনপির সৈনিকদের মূল্যায়ন করে তাহলে আমি আশাবাদী আসন্ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আমার মূল্যায়ন হবে। তিনি আরও বলেন আমি গতকাল ফরম জমা দিয়ে আসার পর সন্ধার সময় আওমীলিগ এর কিছু কুচক্রী মহল আমার ছোট ভাই সুহেল কে জিম্মি করে বলে তোর ভাইকে ফরম তুলে আনতে বল।এমনকি প্রাণনাশের হুমকি দেয়।

এভাবে দূই/আড়াই ঘন্টা অবরোদ্ব করে রাখে। এ খবর পেয়ে স্থানীয় বি,এন,পি,এর কিছু লোকজন এসে আমার ভাইকে উদ্ধার করে, এমত অবস্থায় আমি বলতে চাই যতই ষড়যন্ত্র ও হুমকি আসুক আমার জীবন থাকতে আমি আহ্বায়ক কমিটির ফরম তুলে নিবো না।আমি সকলের সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}