গত রোববার বিকালে মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদিন রেষ্টুরেন্টে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিট এন্ড গ্রিট অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

আসছে ৫ ই আগস্ট হ্যামট্রামেক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশি আমেরিকান কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরী বর্তমানে বাংলাদেশি অধ্যুষিত এই সিটিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং কমিউনিটির মানুষের সাথে রয়েছে নীবিড় সম্পর্ক প্রবাসী বাংলাদেশীরা মনে করেন সকলেই একত্রিত হয়ে কাজ করলে রেজাউল চৌধুরীরকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত করতে পারবো।

উক্ত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সকলের উপস্থিতি, মতামত এবং অংশগ্রহণ করার জন্য কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরী আন্তরিক ভাবে সবাইকে ধন্যবাদ জানান এবং ভোট প্রত্যাশা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}