গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ ১১লাখ, ৪ হাজার ৪শ’ ৯২ টাকা, বিপুল পরিমাণ সীম কার্ড, মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ মাসুম বিল্লাহ(২৫) ও বুলু মিয়া(৫০) নামের ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৩ জুন) দিবাগত মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার
বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে ও বুলু মিয়া একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সোমবার (২৩ জুন) দিবাগত মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার,৪শ’ ৯২টাকা, ২ হাজার ২শ’ ৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গোননা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}