যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই রাজেশ কুমার দাশ, এসআই মোঃ কামাল হোসেন, এএসআই নির্মল কুমার ঘোষ সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৩ জুন রাত ২২.১৫ ঘটিকায় অত্র থানাধীন রেলগেট এলাকা হতে ২৪ মামলা ও ০৫টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইব্রাহিম হোসেন ডলার @ ডুইং কে গ্ৰেফতার করেছে।

সে কোতয়ালী মডেল থানাধীন ষষ্টিতলা গ্ৰামের বাচ্চু মিয়ার ছেলে। তার নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় ০১টি খুন,০৬টি অস্ত্র, ০৬টি বিস্ফোরক, ০৮টি মাদক, ০২টি দ্রুত বিচার সহ ২৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ০৫ টি জিআর গ্ৰেফতারী পরোয়ানা রয়েছে।

সে এলাকায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল, এসংক্রান্তে তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}