চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘লেসন ভিউ একাডেমি’ এর এইচ.এস.সি ও আলিম-২০২৫ এর পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকাল ৩টায় লেসন ভিউ মিলনায়তনে, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও মোঃ নাজমুল হায়দার চৌধুরী’র এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র আরবি প্রভাষক মাওঃ মোহাম্মদ মিজানুল হক, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন , শিক্ষক মোঃ সায়েম উদ্দিন , শিক্ষিকা রাজিয়া সুলতানা শামীম, শিক্ষিকা জিন্নাত আকতার , সাংবাদিক তৌফিক আলম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে কোরান তেলওয়াত করেন আব্দুল আলিম ও গজল পরিবেশন করেন জোবাইদা খানম,এছাড়াও বিদায়ী বক্তব্য রাখেন সাদিয়া মুনতাহা, শাহরিয়ার আদনান ,রেশমি আকতার , হাবিবা চৌধুরী তামান্না আকতার, রিয়া আক্তার , নিলা চৌধুরী, হুমায়রা ইকবাল ইসপা প্রমুখ।আলোচনা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}