গত রোববার বিকালে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামী সেন্টারের হল রুমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর আয়োজনে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ক্রাইম কমিশনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল, স্টেট, স্থানীয়, নির্বাচিত প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সাংবাদিক সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত সভায় কমিউনিটি নেতারা পারিবারিক সহিংসতা সহ বিভিন্ন অপরাধ এছাড়া নিরাপত্তার বিষয় নিয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

ওয়ারেন পুলিশের ডেপুটি কমিশনার চার্লস রাসটন, ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক এবং ক্যাপ্টেন পল হাউটাস পুলিশের পদক্ষেপ তুলে ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। টাউন হল মিটিংএ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র প্রোটেম ডেভ ডোয়ার, ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি মাগি, ওয়ারেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি অ্যান্ট্রিকিন্স, ক্রাইম কমিশনার জন হ্যারিসন, ক্রাইম কমিশনার জাস-জাসা বুকার, ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট অ্যালেক্স হকিন্স, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার এবং ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট ড. নাজমুল হাসান শাহীন, ট্রয় সিটি কাউন্সিলম্যান ক্যান্ডিডেট সাদেক রাহাম সুমন সহ বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের নেত্রীবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}