চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবারে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ড্রিগ্রী মহাবিদ্যালয় কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে উদাখালী মহিলা কলেজ থেকে ১০৮ জন, চন্দিয়া মহিলা কলেজ থেকে ৯৩ জন ও গাইবান্ধা সদর উপজেলা মডেল কলেজ থেকে ১৬২ জন।

কেন্দ্র সচিব কঞ্চিপাড়া ড্রিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভার) জহুরুল ইসলাম জানান, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, কেন্দ্রে নকল প্রতিরোধমূলক ব্যবস্থা, বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে আগেভাগে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর নজরদারি ও প্রস্তুতি আরও জোরালো করা হয়েছে। অতীতের মতো যেন কোনো অনাকাঙিক্ষত ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি আশা করেন, এবারে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}