বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মসূচিতে যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। আজ বুধবার (২৫ জুন) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া। এসময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সেমিনার আয়োজন, পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামুলক কার্যক্রম সহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}