গাইবান্ধায় ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ জামাই শ্বাশুরীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ট্যাংকি ও সিটের নিচে রাখা ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন,ফারুক হোসেন(২৮) ও নাসিমা বেগম(৪৫), উভয়ে নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, তারা সম্পর্কে জামাই স্বাশুরী। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}