বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘প্লাস্টিক দূষন আর নয়-বন্ধ করার এখনই সময়’ এই শ্লোগানে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আয়োজনে পরিবেশ দিবসের র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ আজিজ ফেরদৌস। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে সুন্দর আবাস্থল উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, বি.আর,টি.এর সহকারি পরিচালক (ইঞ্জি) মোঃ শাহজামাল হক, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বে”ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}