ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দৈনিক মাতৃজগত পত্রিকার স্থানীয় প্রতিনিধি শাহ আলম খন্দকার ছিনতাইকারীর আঘাতে নির্মম ভাবে মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাবুল ওরফে টাইগার বাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- গত বুধবার (২৫/৬/২৫) বাবুল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে শাহ আলমের পরিবারের সদস্যরা ঢাকায় যাওয়ার সময় রাস্তায় তাদের গতিরোধ করে মানিব্যাগ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় । বিষয়টি জানতে পেরে শাহ আলম বাবুলের নিকট জানতে চাইলে বাবুল শাহ আলমকে মারধর করে। গুরুতর আহত শাহ আলমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চারগাছ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানায়- নিহতের ভাইন দেনয়োায় আবু তাহের খন্দকার ৬ জনের নাম উল্লেখ করে এবং দুই জনকে অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। আসামি বাবুল পুলিশ পাহরাধীনে নবীনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}