বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল করিম বলেন, আমরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দল করি। মানুষের কল্যাণে কাজ করার জন্য দল করি।

একটি দুর্নীতিমুক্ত শান্তি ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমারা দুনিয়ায় কিছু পাওয়ার জন্য দল করি না। বাড়ী-গাড়ী, টাকা-পয়সা অর্জনের জন্য আমরা রাজনীতি করি না। মৃত্যু হলে শুধু সাদা কাপড় সাথে যাবে আর কিছু সাথে যাবে না। তাই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সরকার গঠন করবো।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে সাংগঠনিক বাইতুলমাল পক্ষ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, বাইতুলমাল সেক্রেটারি মোঃ জামিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বকুল হোসেন জাভেদ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}