গাইবান্ধার পলাশবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে দেশীয় উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করেছে কৃষি অধিদপ্তর।

কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে বীজ, সার ও চারাসহ কৃষি উপকরণ বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে কার্যালয় চত্বর থেকে এসব চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসিসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০ জন কৃষকদের মাঝে ৫টি করে ১২৫০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫শ’ টি নারিকেল গাছের চারা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}