বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা ওলামা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ শামসুল আলম সরকার। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, বাইতুল মাল সেক্রেটারি মোঃ জামিনুল ইসলাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মীর আব্দুর রহিম। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের গাইবান্ধা সদর উপজেলা শাখার ১২ ইউনিয়নের দায়িত্বশীলরা অনুষ্ঠানে অংশ নেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}