মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বামীর পরকীয়া প্রেম ও পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে রাজিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনার পর স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে। তবে এলাকাবাসী বলছে এ আত্মহত্যা রহস্যজনক । মঙ্গলবার খবর পেয়ে বিকাল তিন টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। মৃত রাজিয়া আক্তার তিল্লী ইউনিয়নের তিল্লীরচর এলাকার সুজন মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম। অপর দিকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম ও তিল্লী ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম (ধলা) ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

জানা গেছে, উপজেলার দরগ্রাম শিমুলিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার কন্যা রাজিয়া আক্তারের সাথে একই উপজেলার তিল্লীচর গ্রামের সুমন মিয়া (৩০) সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। তাদের ২ বছরের একটা পুত্র সন্তান রয়েছে। অপর দিকে পাশের বাড়ীর এক মহিলার সাথে সুমন মিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছে। এ পরকীয়া প্রেমের ঘটনা নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নিজ ঘরের ধন্যার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাজিয়া আক্তার। তবে এলাকাবাসী এ আত্মহত্যা কে রহস্যজনক বলে জানিয়েছেন‌। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}