গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশা চালক শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই বন্ধুকে করা হয়েছে গ্রেফতার। ‎বুধবার (২ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। ‎তিনি জানান, নিহত শহিদুল ইসলাম (৩২) সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের বাসিন্দা ও মৃত ফজল হকের ছেলে। প্রতিদিনের মতো গত ২৮ জুন বিকেলে শহিদুল অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে চাকুলিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ‎

‎ঘটনার পর তদন্তে নামে পুলিশ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩০ জুন রাতে শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিককে এবং ১ জুলাই রাতে শান্ত মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ‎ ‎পুলিশ জানায়, পূর্বের কথা কাটাকাটির জেরে ২৮ জুন রাতে মুশফিক ও শান্ত মিলে শহিদুলকে চাকুলিয়া বিলে নিয়ে যান। সেখানে অতিরিক্ত গাঁজা সেবনের একপর্যায়ে তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান। ‎গ্রেফতার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ‎ ‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, ডিএসবি ইনচার্জ আব্দুল লতিফ, কায়সার আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}