“জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম’ শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে মনিরামপুর পৌর শহরের শহীদ মশিউর রহমান অডিটরিয়ামে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রাশিদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে ও. মুফতি কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওঃ ড.গোলাম মহিউদ্দিন ইকরাম । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ, মুফতি রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওঃ ওয়ালী উল্লাহ আরমান , সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান,যুব নেতা মাওঃ হাসান আল মামুনসহ কেন্দ্রীয়, বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আলেম-ওলামাদের ভূমিকা এবং ইসলাম ও মুসলমানদের অধিকার রক্ষায় জমিয়তের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও গণমুখী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় এই সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলামের সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তারা মণিরামপুর উপজেলা শাখার কর্মীদের প্রতি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}