রেললাইন অতিক্রম করতে ছিলেন এমন সময় ট্রেন ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। শনিবার দুপুর ১২টার দিকে এ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনাটি ঘটে গাইবান্ধা-কাউনিয়া রেল রুটের গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায়। নিহত রিক্সা চালক রাজু মিয়া ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছলে রেলগেটের পাশের একটি দোকান থেকে সিঙ্গারা কিনেন। এরপর রিক্সা রেখে অসাবধানতাবশত: রেললাইন অতিক্রম করতে থাকলে এমন সময় দোলন চাপা ট্রেন ধাক্কা দেয়। এতে রাজু মিয়া মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}