শনিবার ৫ জুলাই বিশ্বের অনিন্দ্য সৌন্দর্য্যের দেশ সুইজারল্যান্ডের আন্তর্জাতিক জ্যারমাট আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অংশ নিলেন ক্রীড়াবিদ শিব শংকর পাল।

দেশটির বিখ্যাত আল্পস পর্বতের উপরে ম্যারাথনটি গরনারগ্রাটের সেন্ট নিকলাস গীর্জা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি পর্বত ও সমতল পথ পাড়ি দিয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪৯.৫ কি.মি. দৈর্ঘ্যের পাহাড়ী উচু নিচু ট্র্যাকটি পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেয়া সকলের।

দেশের পতাকা হাতে নিয়ে দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শংকর পাল। এসময় তাঁর স্ত্রী শিখা শংকর পাল ও পরিবারের সদস্যসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

বরাবরের মতো দেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে দৌড়ানো ভীষণ আনন্দের বলেন শিব শংকর পাল। তার ইচ্ছে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের দূর পাল্লার ম্যারাথনের আয়োজন হোক। যেখানে অংশ নেবে সারা পৃথিবীর হাজারো দৌড়বিদ।

এমনটি হলে বিশ্বের কাছে শুধু বাংলাদেশের নামই উজ্জ্বল হবেনা সারা দেশ থেকে বের হয়ে আসবে সম্ভাবনাময় অসংখ্য দৌড়বিদ। শিব শংকর পাল জানান এটি তার ১৩৪তম আন্তর্জাতিক ম্যারাথন। আশা বাংলাদেশের পতাকা হাতে ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}