কিশোরগঞ্জ- ভালুকা মহাসড়কের ময়মনসিংহের গফরগাঁও এলাকায় পাঁচভাগ মোড়ের সন্নিকটে সোমবার একটি মাছবাহী ট্রাক-অটো মুখোমুখি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সরেজমিন স্থানীয়রা জানান একটি যাত্রী বাহী অটোরিকশা ও একটি মাছবাহী গাড়ীর সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অন্য একজন হোসেনপুর হাসপাতালে আনার পর মারা গেছে। অটোরিক্সাটি যাত্রী নিয়ে গফরগাঁও থেকে হোসেনপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাছবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে চাঁপা দেয় এতে ঘটনাস্থলেই ১ জন মারা গেছেন।

পরে আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর হাসপাতালে আনলে এখানে ১ জন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত সকলের পরিচয় জানা যায়নি, তবে ঘটনাস্থলে ইকবাল হোসেন (৪৮) নামে পাগলা থানার টাঙ্গাবন ইউনিয়নের বামনখালি বাজারের এক ব্যাবসায়ী মারা গেছেন। অন্যদিকে হোসেনপুর উপজেলা হাসপাতালে মিনারুল ইসলাম ওয়াসিম (২৫) মারা গেছেন সেও পাগলা থানায় দিঘীরপার গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন। আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হোসেনপুর, কিশোরগঞ্জ ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন৷ পাগলা থানার পাঁচবাগ তদন্ত কেন্দ্রের এস আই মান্নান জানিয়েছেন, গাড়ি আটক রয়েছে, আমরা আইনগত ব্যাবস্থা নিচ্ছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}