ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৭ জুলাই) বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের নিকট সদস্য ফরম তুলে দেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ওয়ার্ড ভিত্তিক চলবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}