সিলেটের গোয়াইনঘাট থানায় ক্ষেতের জমি জবর দখলের অভিযোগ করেছেন উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকি গ্রামের মৃত সফর আলীর ছেলে সোনাফর আলী। তিনি গত ৪ জুলাই গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়,তফশিল বর্ণিত ১৩০০ দাগের হালিচারা জায়গা মৌরসীসূত্রে মালিক হলেন সোনাফর আলী এবং তিনি ওই জায়গা বাপ-দাদার আমল থেকে ভোগ দখল করিয়া আসিতেছেন। বর্তমান বিএস জরিপে ভুলক্রমে বর্তমান রেকর্ড চলে যায় একই গ্রামের আজির উদ্দিন, তেরাব আলী, ইসমাইল আলী, নুর ইসলাম গংদের নামে। সেই সুবাদে উল্লেখিত ব্যক্তিগণ ওই জায়গা তাদের জায়গার পাশে হওয়ায় জবরদখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগকারী ব্যক্তিকে হামলা মামলার ভয়ভীতও দেখায়।

অভিযোগকারী ব্যক্তি সোনাফর আলী আরও জানান,তার ছেলে সন্তানরা বাড়িতে না থাকায়,বিবাদীগণ গত ৩ জুলাই সকাল আনুমানিক ৯ টায় সেই জমি হাল চাষ দেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে তারা তাকে খুন খারাপি হবে বলে হুমকি দেখায়। অবশেষে অসহায় সোনাফর আলী ন্যায় বিচারের প্রত্যাশায় আইনের আশ্রয় নিয়েছেন। বিবাদীগণ কোনভাবে যাতে তার জমির শ্রেণী পরিবর্তন করতে না পারে এবং জোর পূর্বক দখল করে ভোগ দখল করতে না পারে আইনের কাছে সেই প্রত্যাশা করেন।

অভিযোগের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তদন্তকারী কর্মকর্তা দিদারুল আলম সরেজমিন পরিদর্শন করেন।তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আমি সরেজমিন গিয়েছি। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বিষয়টি শালিসে দেখার জন্য নিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}