“সোনালী আঁশের সোনার দেশ, সমৃদ্ধির বাংলাদেশ”স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এই কর্মশালার মূল উদ্দেশ্য পাট চাষে আধুনিক পদ্ধতির প্রয়োগ এবং চাষিদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

কর্মশালায় বক্তারা পাটের উন্নত জাত নির্বাচন, সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং আধুনিক সেচ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কীভাবে পাটের ফলন বাড়ানো যায়, সে বিষয়ে জোর দেওয়া হয়।

চাষিদের হাতে-কলমে সার প্রয়োগের পদ্ধতি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হয়। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে ও সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার,জেলা পাট উন্নয়ন অফিসার কেএম আব্দুল বাকী, বৈজ্ঞানিক কর্মকর্তা অনুপ কুমার ঘোষ, পাট চাষী হায়দার আলী,আব্দুস সালাম,হাফেজ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।কর্মশালায় ইউএনও নিশাত তামান্না বলেন, পাট অর্থকরী ফসল। বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়ছে, আমাদের চাষিদের আধুনিক পদ্ধতিতে পাট চাষে উদ্বুদ্ধ করতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং তারা আরও লাভবান হবেন বলে আশা করি।”

কর্মশালায় অংশগ্রহণকারী চাষিরা নতুন জ্ঞান অর্জন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}