সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিভিন্ন ভূয়া ভিডিও ভাইরাল হচ্ছে , যেগুলো নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে । যেগুলো দেখতে অবিকল বাস্তব মনে হলেও ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এগুলো আসলে ভূয়া। এগুলো মূলত ডিপফেইক ভিডিও। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা এই ভিডিওগুলো এতটাই নিখুঁত যে সাধারণ দর্শকের পক্ষে আসল-নকল বোঝা অসম্ভব।

ডিপফেইক কী?
ডিপফেইক হলো একটি প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও machine learning-এর মাধ্যমে তৈরি হয়। এতে মানুষের মুখ, কণ্ঠ বা অঙ্গভঙ্গি অন্য কারও ওপরে বসিয়ে দেওয়া হয়— যাতে মনে হয়, ব্যক্তিটি সত্যিই তা বলছে বা করছে। এর পেছনে ব্যবহৃত হয় ‘জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্কস’ বা GANs নামক প্রযুক্তি।

সাম্প্রতিক প্রবণতা:
বাংলাদেশসহ বিশ্বজুড়ে ডিপফেইকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিনোদন, অর্থনীতি , সংস্কৃতি এমনকি সাংবাদিকতাও এই প্রযুক্তির ছোবল থেকে রক্ষা পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের বিভ্রান্তি ছড়ানো হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডিপফেইক প্রযুক্তি শুধু মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং একটি দেশের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। এটি দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করা সম্ভব। আইনপ্রণেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

আইনি কাঠামো ও প্রস্তুতি:
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার ক্রাইম ইউনিট এ ধরনের অপরাধের বিরুদ্ধে কাজ করলেও প্রযুক্তির দ্রুত উন্নয়নের কারণে আইনি কাঠামো এখনও যথেষ্ট কার্যকর নয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কিছু কিছু ডিপফেইক কনটেন্ট সরিয়ে ফেলছে, কিন্তু তা স্থায়ী সমাধান নয়।

ডিপফেইক ঠেকাতে করণীয়:

জনসচেতনতা বাড়ানো

AI কনটেন্ট যাচাই প্রযুক্তি ব্যবহার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কড়া নীতিমালা

আইন প্রণয়ন ও প্রয়োগে আধুনিকায়ন

ডিপফেইক প্রযুক্তি যেমন একদিকে ব্যবহার হতে পারে চলচ্চিত্র বা বিজ্ঞাপনে সৃজনশীলভাবে, অন্যদিকে এটি হতে পারে বিভ্রান্তি, মানহানি এবং ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে। এ প্রযুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে প্রয়োজন সম্মিলিত সচেতনতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও আইনি কঠোরতা।

লেখক: তথ্যপ্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক আসাদুজ্জামান তালুকদার

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}