কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে ধুমপান রোধ ও তামাক ব্যাবহার কমানোর বিষয়ে উদ্যেগ নেয়ার কর্মপন্থা নিরুপনের জন্য এক সচেতনমূলক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সাভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহিদ ইভা, এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, শিক্ষাবিদ এবিএম ছিদ্দিক চঞ্চল, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ তানভীর হাসান, ডা: মো: উজ্জল হোসাইন, পিআইও মো: ইশতিয়াক হোসেন উজ্জল, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,চেয়ারম্যান ফিরুজ উদ্দিন,আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, লেখক মিজানুর রহমান মামুন, সাংবাদিক তারেক নেওয়াজ, শাহিন আহমেদ,খাইরুল ইসলাম ফকির,উজ্জল কুমার সরকার প্রমুখ। বক্তারা বিড়ি, সিগারেট, জর্দা ও তামাক বর্জনের বিষয়ে গন সচেতনা বাড়ানোসহ এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন এবং এটি বর্জনের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।