সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’-এই স্লোগানে গাইবান্ধায় পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগিতায় বুধবার (৯ জুলাই) শহরের স্বাধীনতা প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মেলায় স্থান পায় ৪০টি স্টল। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। পরে মেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গনে আলোচনা সভায় এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের ব্যবস্থাপক (সি.সহ সচিব) লিটন চন্দ্র দে প্রমুখ। শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেনশন মেলা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}