চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মনিরুজ্জাময় মুন্সির বাড়ির অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরীর দ্বিতীয় ছেলে মোঃ গালিব (২২) এবং রিদয় (২২)। তারা দুইজনে বন্ধু। জানা গেছে, গত কাল মঙ্গলবার সকাল ৯টায় ফেনী থেকে ৩ বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরও দুইজন। আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুইজন নামলে মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সূত্রে জানা গেছে আগামীকাল ১০ জুলাই বৃহস্পতিবার সকাল নয়টার ৩০ মিনিটের সময় স্থানীয় পাংকু পুকুর পাড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে গালিবের নামাজে জানাজ অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}