গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন, ১টি টিউবওয়েল, ২টি মোবাইল জব্দসহ ২ বালু ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে একটি দল গতকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে এ অভিযান চালায়। এসময় বালু উত্তোলনের সরঞ্জামাদীসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এনামুল হক (৩২) উপজেলার নিলকুঠি গ্রামের নজরুলের ছেলে ও জাহাঙ্গীর (৩০) একই গ্রামের মৃত্যু মোজাম্মেলের ছেলে।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করার ৩ টি ড্রেজার মেশিনসহ পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। এর পর রাত ৮ টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত সরঞ্জামাদীসহ গ্রেফতারকৃতদের ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সেনাবাহিনীর এমন অভিযানে খুশি এলাকাবাসী। তাদের দাবী বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযান যেনো অব্যাহত থাকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}