চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে রাসেল(২৫) নামের এক প্রবাস ফেরত যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. রাসেল। তিনি ওই গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। বর্তমানে সে দিনমজুরের কাজ করেন। আজ বিকেলে মোবারক আলী টিলা এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা তাঁকে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে যায়।এদিকে এঘটনার পর একাকার সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজমান করছে।

এব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের আঘাতে যখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থল ও আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}