রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শ্রমজীবী ও ছিন্নমূলদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের সঙ্গে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকার মতিঝিলে ফল উৎসবের আয়োজন করেছেন বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা মহানগর শাখা। আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা মহানগর শাখার ফল উৎসবে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান। এসময় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমজীবী মানুষরা জানান, ‘আমরা ফল পাইয়া অনেক খুশি হইছি, আমরা অনেক আনন্দিত।’ বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান বলেন, ‘ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের সাথে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ প্রেসক্লাবের এই আয়োজন। আগামী দিনেও আমাদের মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত মতিঝিল থানার সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘ঢাকার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের ফল উৎসব অসাধারণ একটি উদ্যোগ। ফল উৎসবের মাধ্যমে ছিন্নমূল মানুষরা অনেক আনন্দিত, এজন্য বাংলাদেশ প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ।’ স্থানীয়রা বলেন, ‘বাংলাদেশ প্রেসক্লাব শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নিয়ে যে ফল উৎসব আয়োজন করেছে, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}