ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শশুরের উপহার হিসেবে পাওয়া প্রাইভেট কারে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৪ জন পথচারী আহত ও দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার(১২ জুলাই) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্যবিবাহিত দ্বীপ বসাক তার শশুরের দেওয়া প্রাইভেট কারে ট্রায়াল দেওয়ার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে থাকা ৪ জন পথচারী আহত হন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক শরিফ হোসেন জানান, নতুন বিয়ে করে শ্বশুর কাছ থেকে দ্বীপ বসাক প্রাইভেট কার নিয়েছেন আগে কখনো ডাইভিং শেখেনি ,নেই কোন ডাইভিং লাইসেন্স।গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছে।আমি এবং আমার পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।

এবং চারজন আহত হয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী চালক দ্বীপ বসাক মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো । এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠো ফোনে জানান,ঘটনাটি আমি শুনেছি বিষয়টি আসলে দুঃখজনক।এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}