কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল (এসিসিই) ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূর উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের মো. আব্দুল হামিদ খাঁন।
রবিবার (১৩ জুলাই) বিভাগের সভাপতি ও এসিসিই ডিবেটিং ক্লাবের উপদেষ্টা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. খলিল হোসেন শিশির, সহ-সভাপতি হিসেবে নাফিউর রহমান তামিম,মোহসীন মওলা, সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল ইসলাম রিফাত,মো. সোয়েব আকন্দ, আফিয়া মুবাশশিরা উর্বি, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ রহমান সায়িম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শরীফা আজমেরী ঝরা ও রাশেদুজ্জামান। অর্থ সম্পাদক মো. শামীম রেজা, সহ অর্থ সম্পাদক নাইমুর রহমান আব্দুস সামাদ, প্রচার সম্পাদক ফারদিন হাসান হিমেল, সহ-প্রচার সম্পাদক শেখ ফয়সাল আহম্মেদ, দপ্তর ও বার্তা সম্পাদক জুনাইদুল মোস্তফা,সহ বার্তা সম্পাদক আব্দুস সামাদ,আইন সম্পাদক মো. রবিউল ইসলাম ও মো. মেহেদী হাসান, সংগীত ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈকত সরকার ও মখদুম ইসলাম।
এছাড়া কমিটিতে আরও রয়েছেন নারী বিষয়ক সম্পাদক কাজী লায়লা,মোছা. আন্নিকা, মনিরা খাতুন, মোছা. হিমায়রা কবির ও তাজমিন নাহার তৃপ্তি, আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, তাইফুল ইসলাম ও সাজিল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান মোল্লা, মুবাসসির রহমান আদিব, ফয়েজ আহমেদ রানা ও সাইফ আল ইসলাম। নির্বাহী সদস্য হিসেবে আছেন নোশিন তাবাসসুম শেফা, ফয়েজ আল ইসলাম, সাইফ আল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, মো. সাররী সাকতি ইউশা, নেয়ামুল হাসান, নওরীন ফাতেমা তোয়া, মোসা. সুমাইয়া জেসমিন,জান্নাত আহমেদ,সাদিয়া ইসলাম প্রিয়া,মিশকাতুর রহমান মাহি,মাকসুদা পারভেজ বিজয়ী,মোসা. নাফিয়া নুসরাত ও মোছা. স্বর্ণালী খাতুন।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ খাঁন বলেন,”ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাব এর উদ্যোক্তা এবং প্রথম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা, ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো আমাদের লক্ষ্য। আমরা চাই, বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীরা যুক্তির আলোকে নিজেদের চিন্তা প্রকাশ করুক, গঠনমূলক বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলুক এবং ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হোক।সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আমরা একটি শক্তিশালী বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন বলেন,”‘শিক্ষা যুক্তি মুক্তি — এই স্লোগানকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছি ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং সোসাইটির। এটি শুধু বিতর্ক চর্চার একটি ক্ষেত্র নয়, বরং এটি হবে চিন্তাশীল, সচেতন ও সাহসী নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাস, যুক্তিবোধ, বাক্পটুতার বিকাশ ও সমাজের প্রতি দায়বোধ গঠনের গুরুত্বপূর্ণ সময়। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একটি বিতর্ক সভা মানে কেবল তর্ক নয়— এটি সত্যকে খুঁজে পাওয়ার একটি শৃঙ্খলিত প্রক্রিয়া। ভিন্নমতকে শ্রদ্ধা করা, তথ্যনির্ভর উপস্থাপন, এবং যুক্তির শক্তিতে সমাজের অন্ধকারকে আলোকিত করাই আমাদের লক্ষ্য।
আমি কৃতজ্ঞতা জানাই এই প্লাটফর্মটি গঠনের পেছনে যারা সহযোগিতা করেছেন। আশা করি, আমাদের এই প্লাটফর্ম ভবিষ্যতে আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের বিতর্কে নিজের অবস্থান সুদৃঢ় করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে।”