কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল ,সীমানার কাঠবাঁশের বেড়া তুলে ফেলা ও ফলজ গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সোলাইমানের স্ত্রী জাহেদা বেগম জানান আমাদের পাশ্ববর্তী বাড়ির প্রবাসী সোহেল চৌধুরীগং শুক্রবার বিকেলে তাদের লোক দিয়ে শত্রæতামূলকভাবে আমাদের দখলীয় জায়গায় রোপনকৃত বিভিন্ন ফলজ গাছের চারা কর্তন করে ও সীমানার বেড়া ভেঙ্গে ফেলে। আমরা তা দেখে বাড়ির লোকজনকে অবহিত করি। তিনি আরো জানান আমার স্বামী সোলেমান জুয়েলগংদের নিকট ৫১ শতক জায়গা বিক্রি করে।

আমার ২ ছেলে প্রবাসে থাকার কারনে মৃত অলি চৌধুরীর ছেলে সোহেল চৌধুরীগং লোক দিয়ে আমাদের অতিরিক্ত জায়িগা দখল করে রেখেছে। বিবাদীরা আমাদেরকে মারধর করার জন্য লাঠিসোটা বটি নিয়ে আসে এবং ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাদেরকে খুন জখম করবে বলে হুমকি প্রদর্শন করে। বিাদীরা যে কোন সময় জোরপূর্বক আমাদের ভুমি দখল করতে পারে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের দখলীয় জায়গায় জোরপূর্বক প্রবেশ ঠেকাতে ও অনাকাংখিত ঘটনা এড়াতে থানা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জাহেদা বেগম পাশের বাড়ির সোহেল চৌধুরী ভগ্নিপতি প্রভাষক ছবির হোসেন,সোহেল চৌধুরী ও লাকী বেগমকে বিবাদী করে শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}